নারায়ণগঞ্জে জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে ঢাকার উত্তরা থেকে তাকে গ্রেফতার করে রূপগঞ্জ থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আতাউর রহমান।
তিনি বলেন, ছাত্রদল নেতা সুলতান মাহমুদ একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত। শুক্রবার রাতে অভিযান চালিয়ে ঢাকার উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়।