শুক্রবার রাত পৌনে ৮টার দিকে শহরের গাইটাল এলাকার সার্কিট হাউজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম নিশাদ বলেন, সার্কিট হাউজ এলাকা থেকে পুলিশের একটি দল নেভিনকে গ্রেফতার করে। তাকে থানায় নেয়া হয়েছে।
.png)
কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, গ্রেফতারকৃত ছাত্রদল নেতার বিরুদ্ধে নাশকতামূলক কাজে জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।