মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এর আগে সোমবার (১৩ মার্চ) দুপুরে কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের লালারচক এলাকায় একটি বসতবাড়ি তাকে আটক করা হয়। আটককৃত ইজাজ নিসার মুন পার্শ্ববর্তী কমলগঞ্জ উপজেলার শমসেরনগর ইউনিয়নের সিংরাউলী গ্রামের বাসিন্দা মো. মোত্তাকিনের ছেলে। তিনি শমসেরনগর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক।
.png)
লালারচক বিওপি’র নায়েব সুবেদার মো. আব্দুল মালেক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইজাজকে আটক করি। পরে তার বিরুদ্ধে কুলাউড়া থানায় মামলা করেছি।
কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক বলেন, আটককৃত ছাত্রদল নেতাকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।