বুধবার সন্ধ্যায় তাদের আটক করা হয়। আটককৃত রিয়াজুল ইসলাম উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও আরিফ মল্লিক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।
মঠবাড়িয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, নাশকতা সৃষ্টির লক্ষ্যে শহরের দক্ষিণ বন্দর হাসপাতালের সামনে বসে বৈঠক করছিলেন যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় অভিযান চালিয়ে যুবদল নেতা রিয়াজুল ইসলাম ও ছাত্রদল নেতা আরিফ মল্লিককে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
.png)