মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নরসিংদীর সৃষ্টিগর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর সাত্তার শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের বঙ্গারটেক গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। আব্দুর সাত্তার পেশায় একজন ওয়ার্কশপ শ্রমিক ছিলেন।
স্থানীয়রা জানান, আব্দুর সাত্তার কামারটেক এলাকায় একটি ওয়ার্কশপের দোকানে কাজ করতেন। সকাল সাড়ে ১০টার দিকে সৃষ্টিগর এলাকায় রাস্তা পারাপারের সময় একটি বাস তাকে চাপা দেয়। স্থানীয়রা আব্দুর সাত্তারকে উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
ইটাখোলা হাইওয়ে পুলিশের ইনচার্জ নূর হায়দার তালুকদার জানান, বাসচাপায় একজন মারা গেছেন। দুর্ঘটনাকবলিত বাসসহ চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।