ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শিবচরে বাসচাপায় শিশু নিহত

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৬, ৭ ফেব্রুয়ারি ২০২৩
শিবচরে বাসচাপায় শিশু নিহত
স্বজনদের আহাজারি- ছবি: ডেইলি বাংলাদেশ

মাদারীপুরের শিবচর উপজেলায় বাসচাপায় আলফাজ নামে নয় বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার সকালে শিবচর উপজেলার সূর্যনগর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলফাজ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ব্রাহ্মণপাড়া গ্রামের আলম খানের ছেলে।

জানা যায়, সকালে বাড়ির পাশের এক্সপ্রেসওয়ে পার হয়ে আলফাজ সূর্যনগর বাজারে আসছিল। এ সময় খুলনাগামী একটি যাত্রীবাহী বাস আলফাজকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়।

Advertisement

শিবচর হাইওয়ে পুলিশের ওসি আবু নাঈম মো. মোফাজ্জেল হক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। শিশুটি বাসচাপায় ঘটনাস্থলেই নিহত হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: মাদারীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!