শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার বানেশ্বর-চারঘাট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, তোফাজ্জল রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর এলাকার ব্যবসায়ী। সকালে বেশ কিছু বাজার করে বাইসাইকেল নিয়ে মেয়েকে দেখতে বাড়ি থেকে বের হন তিনি। পথে খুদির বটতলা পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকনিকের বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় তোফাজ্জলের। এ সময় স্থানীয়রা ঘাতক বাসটি আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাস ও বাসচালককে আটক করে।
.png)
রাজশাহীর চারঘাট থানার ওসি মাহবুবুল আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাস উদ্ধার ও চালক পুলিশ হেফাজতে রয়েছে। বিস্তারিত জেনে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।
এর আগে গত বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে নগরীর কাদিরগঞ্জ এলাকার ডলফিন ক্লিনিকের সামনে খাদিজা আক্তার নামে এক তরুণী ট্রাকের ধাক্কায় মারা যান।