সোনাডাঙ্গা থানার ওসি মমতাজুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ২টার দিকে বিএল কলেজের একটি বাস খুলনার দিকে যাচ্ছিল। একইপাশে মোটরসাইকেলে আশিকুর রহমান খুলনার দিকে যাচ্ছিল। খুলনা নিউ মার্কেটের বিপরীত পাশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনের সড়কে বাসটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে আশিকুর রহমান ছিটকে পড়েন। এ সময় বাসচাপায় ঘটনাস্থলেই আশিকুরের মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
.png)