ঢাকা,  বৃহস্পতিবার   ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ব্রিজের লোহার বিম চুরি, অটোসহ দুই যুবক আটক 

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৬, ১৭ অক্টোবর ২০২২
ব্রিজের লোহার বিম চুরি, অটোসহ দুই যুবক আটক 
আটককৃতরা। ছবি: ডেইলি বাংলাদেশ

ঝালকাঠির রাজাপুরে একটি পুরাতন ব্রিজের লোহারি বিম চুরির অভিযোগ দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। এ সময় একটি ব্রিজের লোহার বিম ও ইজিবাইক জব্দ করেছে পুলিশ। 

রোববার রাত পৌনে ১০টার দিকে উপজেলার কৈবর্তখালি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- উপজেলার তুলাতলা এলাকার খলিল খানের ছেলে ইজিবাইক চালক ইমন খান ও সমবায় ক্লাব এলাকার হাসান। তবে পালিয়েছেন মূল অভিযুক্ত উপজেলার সমবায় ক্লাব এলাকার খালেক খানের ছেলে সোহাগ খান। 

স্থানীয়রা জানায়, রাতে ব্রিজের লোহার বিম ইজিবাইকে করে নিয়ে যাওয়ার সময় সন্দেহ হয় স্থানীয়দের। এ সময় ইজিবাইকটি থামাতে বললে তারা পালানোর চেষ্টা করেন। এ সময় ইজিবাইক চালক যুবক ইমন ও হাসানকে লোহার বিম এবং ইজিবাইকসহ আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। তবে পালিয়েছেন মূল অভিযুক্ত সোহাগ।

রাজাপুর থানার এএসআই তুহিন জানান, লোহার বিম ও ইজিবাইকসহ ওই দুই যুবককে থানায় আটক হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: আটক ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!