ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩২, ১৬ জুলাই ২০২২
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের
নীলফামারী জেলার মানচিত্র-ফাইল ফটো

নীলফামারীর জলঢাকায় ট্রাকের ধাক্কায় আজিজুল হক নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে টেঙ্গনমারী-মীরগঞ্জ সড়কের কিসামত বটতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজিজুল জলঢাকা উপজেলার আরাজি কাঠালি বালাপাড়া এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে।

স্থানীয়রা জানান, ভ্যানে সবজি নিয়ে টেঙ্গনমারী বাজারের দিকে যাচ্ছিলেন আজিজুল। এ সময় একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান আজিজুল। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

জলঢাকা থানার ওসি ফিরোজ কবির বলেন, ট্রাক উদ্ধার করে থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!