ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪  

ফেনী প্রতিনিধি    
প্রকাশিত: ১৫:১৬, ১২ আগস্ট ২০২০
ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪  
ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনী শহরের দাউদপুল এলাকায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত এবং ৪ জন আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে সোনাগাজী থেকে ছেড়ে আসা একটি অটোরিকশা দাউদপুল এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে।

এ সময় সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা চালক, যাত্রীদের উদ্ধার করে ফেনী আধুনিক জেনারেল হাসপাতালে পাঠালে ডাক্তার একজনকে মৃত ঘোষণা করেন। নিহত খোরশেদ আলম একজন সবজি ব্যবসায়ী ছিলেন।
তিনি ফেনী পৌর এলাকার পশ্চিম  রামপুরের বাসিন্দা। 

একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । আহতদের মধ্যে সুমিতা রানী দাস, কালাচান দাস ও অমিত ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘাতক ট্রাক চালককে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে ।  

ডেইলি-বাংলাদেশ/এমএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!