ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
[ দেশজুড়ে ]
নিজ কার্যালয়ে ঝুলছিল খাদ্য কর্মকর্তার লাশ
লাশটি উদ্ধার করে পুলিশ
মাদারীপুরে নিজ কার্যালয় থেকে মোহাম্মদ কামরুল ইসলাম নামে খাদ্যগুদামের এক ভারপ্রাপ্ত কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার নয়াচর এলাকার চরমুগরিয়া খাদ্যগুদামের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।
দেড় মাস আগে চরমুগরিয়া খাদ্যগুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগ দেন কামরুল। এর আগে রাজৈর উপজেলা খাদ্য অফিসে পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তিনি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের খালাশিপাড়া গ্রামের নুরুল ইসলাম খালাশীর ছেলে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা জানান, সকালে চরমুগরিয়া খাদ্যগুদাম কার্যালয়ের ভেতরে বাথরুমের সামনে কামরুলের লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেন স্টাফরা। পরে লাশটি উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এটি হত্যা নাকি আত্মহত্যা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!