ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

মাদারীপুরে হারিয়ে যাওয়া মোবাইল মিলল সৌদি আরবে

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ২০:২০, ১৯ এপ্রিল ২০২২
মাদারীপুরে হারিয়ে যাওয়া মোবাইল মিলল সৌদি আরবে
মোবাইলটি অভয়নগর উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদ করিমের কাছে হস্তান্তর করা হয়

মাদারীপুরে হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন সৌদি আরব থেকে উদ্ধার করেছে যশোরের অভয়নগর থানা পুলিশ। প্রায় চার মাস ৯ দিন পর মোবাইলটি উদ্ধার করা হয়।

সোমবার রাতে উদ্ধার করা মোবাইল ফোনটি এর মালিক অভয়নগর উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদ করিমের কাছে হস্তান্তর করা হয়।

অভয়নগর উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদ করিম জানান, ২০২১ সালের ১৯ ডিসেম্বর অভয়নগর থেকে মাদারীপুরে বেড়াতে যান তিনি। সেখানে দিনের কোনো এক সময় তার ‘স্যামসাং ব্র্যান্ডের এ-৭০’ মডেলের মোবাইল ফোন হারিয়ে যায়। ওইদিন বিকেলে তিনি মাদারীপুর মডেল থানায় একটি জিডি করেন। পরে জিডির কপি অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসানের কাছে হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে অভয়নগর থানার ওসি শামীম হাসান বলেন, যশোর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সহযোগিতায় জানতে পারি হারিয়ে যাওয়া মোবাইল ফোন সিলেট জেলা শহরে এক নারী পাঁচদিন ব্যবহার করেছেন। পরে ওই নারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান- তার স্বামী সৌদি আরবে যাওয়ার আগে ফোনটি কিনেছিলেন। ফোনটি তার স্বামী সৌদি আরবে নিয়ে গেছেন।

ওসি আরো বলেন, এরপর ওই নারীর মাধ্যমে তার স্বামীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোনটি দেশে পাঠানোর ব্যবস্থা করেন। সোমবার রাতে প্রকৃত মালিক অভয়নগর উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদ করিমের কাছে হস্তান্তর করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!