[ দেশজুড়ে ]
প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর
ফাইল ছবি
মানিকগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় গাজী রহিজ উদ্দিন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সদর উপজেলার কৃষ্ণতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রহিজ উদ্দিন সদরের নলড়া এলাকার মৃত গাজী নাসির উদ্দিনের ছেলে।
আরো পড়ুন: নয় বছরের শিশুকে ধর্ষণ করলো ৬০ বছরের বৃদ্ধ
মানিকগঞ্জ সদর থানার ওসি আব্দুর রউফ সরকার জানান, সকালে সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন রহিজ উদ্দিন। হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কৃষ্ণতলার রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের সদস্যরা চাইলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!