ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

খেলার ছলে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি 
প্রকাশিত: ১৭:৪৮, ৬ মার্চ ২০২২
খেলার ছলে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর
ছবি: ডেইলি বাংলাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় খেলার ছলে পুকুরে পড়ে ডুবে গিয়ে আড়াই বছর বয়সী এক ছেলে শিশুর মৃত্যু হয়েছে। রোবাবার দুপুর দুইটার দিকে উপজেলার মহিপুর থানার সদর ইউপির বিপিনপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু মাহিম ঐ গ্রামের মাহাবুব ঘরামীর ছেলে। 

মৃতের স্বজন ও স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পুকুর পাড়ে খেলা করছিলো মাহিম। এ সময় সবার অগোচরে খেলার ছলে পুকুরে পড়ে যায় শিশুটি। হঠাৎ পরিবারের সদস্যরা মাহিমকে বাড়ির কোথাও সন্ধান না পেয়ে বাড়ির আশেপাশে খুঁজতে থাকেন তারা। পড়ে পুকুরে শিশু মাহিমকে ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

মহিপুর থানার ওসি তদন্ত মনোয়ার হোসেন জানান, এ বিষয়টি আমাদেরকে কেউ অবহিত করেনি। তবে আমরা খোঁজ নিয়ে দেখবো।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!