[ দেশজুড়ে ]
ভাতিজিকে স্কুল দিতে গিয়ে প্রাণ গেল চাচার
ছবি: ডেইলি বাংলাদেশ
ভাতিজিকে স্কুলে নিয়ে যাওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন আবদুর রহিম নামে এক যুবক। আহত হয়েছে কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী তারই ভাতিজি নাবিদা সুলতানা।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুর-রায়পুর মহাসড়কের বাসাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুর রহিম উপজেলার চর মোহনা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাবুরহাট এলাকার মালের বাড়ির অলি হায়দার মালের ছেলে। আহত নাবিদাকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আরো পড়ুন: জমি নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে নারীকে হত্যা
পুলিশ জানায়, সকালে আবদুর রহিম মোটরসাইকেলে করে তার বড় ভাইয়ের মেয়ে নাবিদাকে বিদ্যালয়ে নিয়ে যাচ্ছিলেন। পথে শতাব্দি পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আবদুর রহিম মারা যান।
রায়পুর থানার ওসি (তদন্ত) আবদুল আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
লক্ষ্মীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!