ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বাবার বাড়ি যাওয়া হলো না রাজিয়ার, পথেই হলেন লাশ

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:০০, ২৩ ফেব্রুয়ারি ২০২২
বাবার বাড়ি যাওয়া হলো না রাজিয়ার, পথেই হলেন লাশ
ফাইল ছবি

মানিকগঞ্জের সিংগাইরে ইটবোঝাই ট্রাকের চাপায় রাজিয়া বেগম নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার বায়রা ইউনিয়নের বাড্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজিয়া বেগম ওই এলাকার নাজিমুদ্দিন দেওয়ানের স্ত্রী ও এক সন্তানের জননী।

আরো পড়ুন: রামগঞ্জে ড্রাম ট্রাকের চাপায় প্রাণ গেল মাদরাসাছাত্রের

প্রত্যক্ষদর্শীর ও থানা পুলিশ জানায়, রাজিয়া আক্তার স্বামীর সঙ্গে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে বাবার বাড়ি যাচ্ছিলেন। এ সময় সিংগাইর উপজেলার এমএমবি ইটভাটার ইটবোঝাই একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রাজিয়া বেগমের মৃত্যু হয়। স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও চালক ও হেলপার দ্রুত পালিয়ে যান।

সিঙ্গাইর থানার ওসি শফিকুল ইসলাম মোল্লা বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!