ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

যশোরে সড়কে ঝরল দুইজনের প্রাণ 

যশোর প্রতিনিধি 
প্রকাশিত: ১৯:৫৮, ২৩ জানুয়ারি ২০২২
যশোরে সড়কে ঝরল দুইজনের প্রাণ 
সড়কে দুর্ঘটনায় মৃত্যু-প্রতীকী ছবি

যশোর সদর উপজেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রোববার বিকেলে দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেনসদর উপজেলার বসুন্দিয়া এলাকার রিফাতনগর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে ইব্রাহিম হোসেন (৬০) ও পাঁচবাড়িয়া গ্রামের আজগর আলীর ছেলে মতিয়ার রহমান (৭০)। 

নিহত ইব্রাহিমের ছেলে সুমন হোসেন বলেন, আমার বাবা বিদেশে থাকতেন। কিছুদিন হলো দেশে ফিরেছেন। বিকেলে মোটরসাইকেল চালিয়ে বসুন্দিয়া বাজারে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের  ধাক্কা লাগে। এতে তার একটি পা কেটে পড়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। হাসাপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে নিহত মতিয়ারের ভাইপো আওয়াল হোসেন বলেন, বিকেলে চাচা বাইসাইকেলে বাজারে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে একটি পিকাআপ এসে ধাক্কা দিলে চাচা আহত হন। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে আনলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপতালের জরুরি বিভাগের চিকিৎসক রায়হান কবির বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজনকে হাসপাতালে আনার আগেই মারা যান। একজনের অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যু হয়েছে। অন্যজন মাথায় আঘাত পেয়ে মারা গেছেন। 
 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!