ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

৫ ভাইয়ের পর মৃত্যুর কাছে হার মানলেন রক্তিমও

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১২:১০, ২২ ফেব্রুয়ারি ২০২২
৫ ভাইয়ের পর মৃত্যুর কাছে হার মানলেন রক্তিমও
হাসপাতালে মায়ের কোলে রক্তিমের ছোট্ট ছেলে

কক্সবাজারের পিকআপচাপায় গুরুতর আহত হয়ে ১৩ দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে হেরে গেছেন রক্তিম সুশীল। একই ঘটনায় মারা যান তার পাঁচ ভাই।

মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান রক্তিম। বিষয়টি নিশ্চিত করেছেন আইসিইউ বিভাগের চিকিৎসক হারুনর রশীদ।

তিনি বলেন, দুর্ঘটনার পর থেকে লাইফ সাপোর্টে ছিলেন রক্তিম। তিনি বেঁচে ছিলেন ঠিকই, কিন্তু তার কোনো সাড়াশব্দ ছিল না। আর লাইফ সাপোর্টে থাকার সময় এমনিতেই কিছু শারীরিক জটিলতা তৈরি হয়। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, ৮ ফেব্রুয়ারি চকরিয়া মালুমঘাট ফকিরশাহ এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় পিকআপ ভ্যানের চাপায় রক্তিমের পাঁচ ভাই নিহত হন। আহত হন রক্তিম ও তার এক বোন। এ ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন তার আরেক বোন মুন্নী সুশীল।

দুর্ঘটনার পর রক্তিম শীলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। কিন্তু এ হাসপাতালে আইসিইউ সংকট থাকায় তাকে বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল হয়ে আবার চমেক হাসপাতালের আইসিইউতে তাকে নেয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!