ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

পেটে ১০০০ ইয়াবা নিয়ে ঘুরছিলেন আলী

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩১, ৯ ফেব্রুয়ারি ২০২২
পেটে ১০০০ ইয়াবা নিয়ে ঘুরছিলেন আলী
র‌্যাবের হাতে আটক মোহাম্মদ আলী

কক্সবাজারে মোহাম্মদ আলী নামে ২২ বছর বয়সী এক যুবকের পেট থেকে এক হাজার ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব।

বুধবার বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

এর আগে, মঙ্গলবার রাতে কক্সবাজার শহরের কলাতলী থেকে মোহাম্মদ আলীকে আটক করা হয়। মোহাম্মদ আলী জেলার উখিয়া উপজেলার পালংখালীর বাসিন্দা।

এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের কলাতলীতে অভিযান চালিয়ে মোহাম্মদ আলীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের কাছে ইয়াবা থাকার কথা অস্বীকার করেন। পরে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় তার পেটের ভেতর ইয়াবা থাকার বিষয়টি ধরা পড়ে। এরপর পেট থেকে এক হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!