ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

এক শাপলাপাতার দাম ১ লাখ ১২ হাজার টাকা

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৩, ১৭ জানুয়ারি ২০২২
এক শাপলাপাতার দাম ১ লাখ ১২ হাজার টাকা
জেলের জালে ধরা পড়লো সাত মণ ওজনের শাপলাপাতা মাছ। ছবি: ডেইলি বাংলাদেশ

গভীর সাগরে জেলের জালে ধরা পড়লো সাত মণ ওজনের শাপলাপাতা মাছ। আর এ মাছটি প্রতি কেজি বিক্রি করা হয় ১৬ হাজার টাকা করে।

সোমবার (১৬ জানুয়ারি) সকালে বৃহত্তম পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে এ মাছটি ক্রয় করেন পিরোজপুর মঠবাড়িয়া উপজেলার মো. সোহরাব হোসেন নামে একজন পাইকার।

আরো পড়ুন >>> যে হাতে ছিল পত্রিকা, শতবর্ষী হকার সৈয়দের সেই হাতে ভিক্ষার থালা

মঠবাড়িয়া উপজেলার মো. সোহরাব হোসেন ১৬ হাজার টাকা মণ দরে ১ লাখ ১২ হাজার টাকায় মাছটি ক্রয় করেন।

এফবি মায়ের দোয়া ট্রলারের মাঝি মো. ওসমানের বরাত দিয়ে আড়তদার মো. টিপু খান জানান, গভীর সাগরে এফবি মায়ের দোয়া ট্রলারে অন্য মাছের সঙ্গে একটি শাপলাপাতা মাছ জালে ধরা পড়ে। পরে ওই মাছটি পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে এসে প্রকাশ্য নিলামে ডাকা হয়। প্রকাশ্য নিলামে সর্বোচ্চ মূল্যে মঠবাড়িয়া উপজেলার মো. সোহরাব হোসেন ১৬ হাজার টাকা মণ দরে ১ লাখ ১২ হাজার টাকায় মাছটি ক্রয় করেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!