ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

বিবাহবার্ষিকীতে স্ত্রীকে চমক দেখালেন সৌদিপ্রবাসী

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:১০, ১২ জানুয়ারি ২০২২
বিবাহবার্ষিকীতে স্ত্রীকে চমক দেখালেন সৌদিপ্রবাসী
সৌদিপ্রবাসী সুজন ইব্রাহিম ও তার স্ত্রী মোছা. সাবেকুন্নাহার (ছবি: সংগৃহীত)

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার ফজলুর রহমানের ছেলে সুজন ইব্রাহিম। তিনি সপরিবারে সৌদিতে থাকেন। সেখানে তিনি সফল ব্যবসায়ী। স্ত্রী মোছা. সাবেকুন্নাহারের বাড়িও একই উপজেলার নানশ্রী গ্রামে।

মঙ্গলবার ছিল সুজন ইব্রাহিম ও সাবেকুন্নাহারের পঞ্চম বিবাহবার্ষিকী। ইব্রাহিম স্ত্রীকে আগেই বলে রেখেছিলেন, এ দিনটিতে তার জন্য একটি চমক রয়েছে। সেই চমক দেখাতে বিবাহবার্ষিকীতে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন সুজন।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাদের বহন করা হেলিকপ্টারটি করিমগঞ্জ সদরের হেলিপ্যাডে অবতরণ করে।

আত্মীয়-স্বজন ও এলাকাবাসী সুজনের এ আয়োজনের কথা আগেই জানতেন। তাই সকাল থেকেই তারা হেলিপ্যাডে ছিলেন। সুজন-সাবেকুন্নাহার দম্পতিকে ফুলেল সংবর্ধনা দেন তারা। শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করে তাদেরকে বাড়িতে নিয়ে আসা হয়। এ দৃশ্য দেখতে রাস্তার দুপাশে শত শত মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। 

আরো পড়ুন: বিলুপ্ত মৌসুমেও ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে বড় ইলিশ

সুজন ইব্রাহিম জানান, অনেকদিন পরে দেশে আসা। আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর সঙ্গে দেখা-সাক্ষাতের জন্যই বাড়িতে আসা। তবে এবারের বিবাহবার্ষিকীর দিনটি উদযাপনের বিষয়টিও মনে ছিল আগে থেকেই। তাই একটু অন্যভাবে বাড়িতে ফিরেছি। স্ত্রীকে বিবাহবার্ষিকীতে চমকে দিব, সে কথা আগেই বলে রেখেছিলাম। তাই হেলিকপ্টারে করে বাড়ি ফিরেছি। আমাদের আগমন উপলক্ষে আত্মীয়-স্বজন ও এলাকাবাসীকে দাওয়াত করা হয়। সবাই মিলেমিশে একটু আনন্দ করেছি। 

সুজন ইব্রাহিমের বাবা ফজলুর রহমান বলেন, ছেলে, বউমা ও নাতি-নাতনির আগমনে আমরাসহ এলাকাবাসীও খুশি হয়েছে। গ্রামবাসীকে দুপুরে খাওয়ানোরও ব্যবস্থা করা হয়। 

ডেইলি-বাংলাদেশ/আরএডি
লিংক সফলভাবে কপি হয়েছে!