ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ধানক্ষেতে অবতরণ করলো হেলিকপ্টার

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৩, ৩১ ডিসেম্বর ২০২১
ধানক্ষেতে অবতরণ করলো হেলিকপ্টার
(ছবি: সংগৃহীত)

লক্ষ্মীপুরের ধানক্ষেতে একটি হেলিকপ্টার অবতরণ করেছে। যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আঁধার মানিক গ্রামের একটি ধানক্ষেতে হঠাৎ ওই হেলিকপ্টারটি অবতরণ করলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও কৌতূহল সৃষ্টি হয়।

স্থানীয় স্কুলশিক্ষক লুৎফর রহমান বলেন, বিকেলের দিকে একটি হেলিকপ্টার চারজনকে নিয়ে একটি ধানক্ষেতে অবতরণ করে। সেখানে থাকা তিনজন যাত্রী কপ্টারটি ভাড়া করে নোয়াখালীর হাতিয়ায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে লক্ষ্মীপুরের আকাশে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তাৎক্ষণিক অবতরণ করে হেলিকপ্টারটি। পরে এর যাত্রীরা সড়ক পথে তাদের নির্দিষ্ট গন্তব্যে রওনা হন।

আরো পড়ুন: ব্যাডমিন্টন খেলতে গিয়ে বাড়ি ফেরা হয়নি স্কুলছাত্রের

সদর থানার ওসি মো. জসীম উদ্দীন বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে একটি হেলিকপ্টার ফসলের মাঠে অবতরণ করেছে। সেখানে পুলিশ পাঠিয়ে নিরাপত্তা দেওয়া হয়েছে। রাতে ঢাকা থেকে ইঞ্জিনিয়ার এসে যান্ত্রিক সমস্যা সমাধান করার পর শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে হেলিকপ্টারটি ঢাকা যায়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!