ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

রাওয়াতের হেলিকপ্টার দুর্ঘটনার মর্মান্তিক বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:১৪, ৯ ডিসেম্বর ২০২১
রাওয়াতের হেলিকপ্টার দুর্ঘটনার মর্মান্তিক বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী
দুর্ঘটনার বর্ণনা দিচ্ছেন প্রত্যক্ষদর্শী শিব কুমার- সংগৃহীত ছবি

হেলিকপ্টার দুর্ঘটনার পর জেনারেল বিপিন রাওয়াতকে আহত অবস্থায় দেখেছেন বলে দাবি করেছেন শিব কুমার নামের এক প্রত্যক্ষদর্শী। তার দাবি, জেনারেল আহত অবস্থায় পানি খেতে চেয়েছিলেন।

বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শিব কুমার জানিয়েছেন, তিনি বিমান বাহিনীর হেলিকপ্টারে আগুন লাগতে এবং ভূপাতিত হতে দেখেছেন। তখন তিনি এবং অন্যরা ঘটনাস্থলে ছুটে যান।

‘আমরা তিনটি দেহ পড়ে থাকতে দেখেছি... একজন জীবিত ছিলেন। তিনি পানি চাইলেন। আমরা তাকে বিছানার চাদরে টেনে বের করে আনলাম। পরে তাকে উদ্ধারকারীরা নিয়ে গেছে।’

শিব তখনো জানতেন না এই পানি চাওয়া ব্যক্তিই জেনারেল বিপিন। 

পরে উদ্ধারকারীদের একজন তাকে ছবি দেখিয়ে জেনারেলের পরিচয় জানায়। 

শিব বলেন, আমি বিশ্বাস করতে পারছিলাম না যে এই লোকটি দেশের জন্য এত কিছু করেছে... এমনকি পানিও পাননি। আমি সারারাত ঘুমাতে পারিনি।

ডেইলি-বাংলাদেশ/এমএস/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!