ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]
ঘরে ঢুকে বাবা দেখেন মেয়ের লাশ ঝুলছে

ঘরে ঢুকে বাবা দেখেন মেয়ের লাশ ঝুলছে

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ০০:০৪, ৮ জানুয়ারি ২০২২
ঘরে ঢুকে বাবা দেখেন মেয়ের লাশ ঝুলছে
ফাইল ফটো

গাজীপুরের কালীগঞ্জে ইভা আক্তার নামে ১৫ বছর বয়সী এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার রাজপাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ইভা কালীগঞ্জ পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের রাজপাড়া গ্রামের ইব্রাহিম মিয়ার মেয়ে। জুগলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল সে।

পরিবারের বরাত দিয়ে কালীগঞ্জ থানার এসআই আব্দুস সালাম বলেন, কিশোরীর মা ঢাকায় কাজ করেন। শুক্রবার বেলা ১১টার দিকে ইভাকে বাড়িতে রেখে কাজে চলে যায় তার বাবা ইব্রাহিম। সন্ধ্যা ৬টার দিকে বাড়িতে এসে ঘরের আড়ার সঙ্গে নানির শাড়িতে ইভার ঝুলন্ত মরদেহ দেখতে পান। তার বাবার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং পুলিশে খবর দেয়।

আরো পড়ুন: রাতে বাড়ি না ফেরা যুবকের লাশ ঝুলছে গাছে, হাঁটু ছিল মাটিতে

এসআই আরো বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে এই কিশোরীর মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনার পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/আরএডি
লিংক সফলভাবে কপি হয়েছে!