ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

চা খেতে গিয়ে আর ফিরেননি, তিনদিন পর মিলল লাশ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৪, ৪ জানুয়ারি ২০২২
চা খেতে গিয়ে আর ফিরেননি, তিনদিন পর মিলল লাশ
নিহত তনু গুহ (ছবি: সংগৃহীত)

নিখোঁজের তিনদিন পর চট্টগ্রামের সন্দ্বীপ থানার সারিকাইত ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের একটি পুকুর থেকে থেকে তনু গুহ নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার বিকেলে সারিকাইত এলাকার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। 

আরো পড়ুন: চাকরি না পেয়ে মুখে কালি মেখে অভিনব প্রতিবাদ

সন্দ্বীপ থানার ওসি বশির উদ্দিন বলেন, শনিবার সন্ধ্যা ৬টার পর থেকে নিখোঁজ ছিলেন তনু গুহ। স্বজনরা অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পাননি। আজ পুকুরে তার মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। ধারণা করছি, তাকে হত্যা করা হয়েছে। কেন তাকে হত্যা করা হয়েছে, এর পেছনে কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। 

তিনি আরো বলেন, ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। 

আরো পড়ুন: রংপুরে গৃহবধূ হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

তনু গুহের ছেলে রুবেল গুহ বলেন, শনিবার সন্ধ্যায় বাবা বাড়ি থেকে পাঁচ মিনিট দূরত্বে একটি দোকানে চা খেতে যান। কিন্তু ৩০ মিনিট পরেও বাড়িতে না আসায় আমরা অনেক খোঁজাখুজি করি, কিন্তু কোনো সন্ধান পায়নি। আজ বাবার লাশ পেলাম। 

ডেইলি-বাংলাদেশ/আরএডি
লিংক সফলভাবে কপি হয়েছে!