[ দেশজুড়ে ]
পা-মাথাবিহীন গলিত লাশ ভাসছিল খালে
ফাইল ছবি
টাঙ্গাইলের সখীপুরে দুই পা ও মাথাবিহীন গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে ঐ উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা গ্রামের গড়ানিচালা এলাকার পাবতার খাল থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
মঙ্গলবার লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সখীপুর থানার এসআই মজিবর রহমান।
তিনি বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করি। লাশের মাথা ও দুই পায়ের হাঁটু থেকে নিচ পর্যন্ত বিচ্ছিন্ন ছিল। ডিএনএ পরীক্ষা ছাড়া লাশের পরিচয় উদ্ধার করা সম্ভব নয়।
বহুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান নুরে আলম বলেন, খালটি ময়মনসিংহের ভালুকা উপজেলা সীমান্তে পড়েছে। লাশটি যেখানে ভেসে ছিল সেটা সখীপুর উপজেলার সীমানায় পড়েছে। এ কারণে ভালুকার পুলিশ লাশটি গ্রহণ করেনি। পরে সখীপুর থানা-পুলিশ লাশটি উদ্ধার করে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!