ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

সেনবাগে স্বেচ্ছাসেবক দলের সভাপতি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১১, ২৫ ডিসেম্বর ২০২১
সেনবাগে স্বেচ্ছাসেবক দলের সভাপতি গ্রেফতার
গ্রেফতারকৃত জালাল মিয়া

নোয়াখালীর সেনবাগে সরকারবিরোধী অপপ্রচার চালানোর অভিযোগে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়।

গ্রেফতারকৃত জালাল মিয়া সেনবাগ উপজেলার ১নং ছাতারপাইয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি। তিনি একই ওয়ার্ডের বিরাহিমপুরের দাইয়া মিয়ার ছেলে।

সেনবাগ থানার ওসি মো. ইকবাল হোসেন পাটোয়ারী জানান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. জালাল মিয়া বিভিন্ন সময় প্রকাশ্যে সরকারবিরোধী অপপ্রচার চালিয়েছেন। এর প্রতিবাদ করায় তিনি ছাতারপাইয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি নুরনবীকে গালিগালাজ ও মারধর করেন।

ওসি আরো জানান, ঐ ঘটনায় জালাল মিয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন নুরনবী। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে জালাল মিয়াকে গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে নোয়াখালীর বিচারিক আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ডেইলি-বাংলাদেশ/এআর/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!