ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

চালককে গলা কেটে হত্যার পর অটোরিকশা ছিনতাই

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৩, ২৫ অক্টোবর ২০২১
চালককে গলা কেটে হত্যার পর অটোরিকশা ছিনতাই
চালককে গলা কেটে হত্যার পর অটোরিকশা ছিনতাই

জয়পুরহাটে শফিকুল ইসলাম নামে এক চালককে  হত্যার পর  ব্যটারি চালিত অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

সোমবার সকালে সদর উপজেলার দোগাছি শিমুলতলী এলাকার পার্শ্ববর্তী একটি ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। জয়পুরহাট সদর থানার ওসি আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শফিকুল ইসলাম জয়পুরহাট সদর উপজেলার খাসপাহানন্দা গ্রামের নিলু ফকিরের  ছেলে।

ওসি আলমগীর জাহান জানান, রোববার সকালে শফিকুল ইসলাম অটোরিকশা নিয়ে তার নিজ বাড়ি  থেকে বের হয়। রাতে তিনি  আর বাড়ি ফিরেনি। তার স্বজনরা অনেক চেষ্টা করেও তাকে খুঁজে পাননি। 

সোমবার সকালে জয়পুরহাট-মঙ্গলবাড়ী সড়কের শিমুলতলী এলাকায় ধান ক্ষেতে একটি গলাকাটা লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়। আটোরিকশা ছিনতাইয়ের পর তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!