ঢাকা, শনিবার ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
[ দেশজুড়ে ]
বেনাপোলে যাত্রীর হাতের ব্যান্ডেজে মিলল ১৫ মোবাইল ফোন
বেনাপোল চেকপোস্ট কাস্টমস: ফাইল ফটো
ভারত থেকে আসা সানাউল্লাহ নামে এক যাত্রীর কাছ থেকে ১৫টি মোবাইল ফোন উদ্ধার করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা। অভিনব পন্থায় ভারত থেকে সে হাতে ব্যান্ডেজ করে মোবাইলগুলো নিয়ে আসছিল। এ সময় শুল্ক গোয়েন্দাদের সন্দেহ হলে তাকে তল্লাশি করে মোবাইল ফোনগুলো উদ্ধার করে।
সোমবার বেলা সাড়ে ১১টার সময় যশোরের বেনাপোল চেকপোস্ট কাস্টমস তল্লাশি কেন্দ্র তার কাছ থেকে মোবাইল ফোনগুলো উদ্ধার করে। অভিযুক্ত সানাউল্লাহর বাড়ি চট্টগ্রাম জেলায়।
কাস্টমস শুল্ক গোয়েন্দা আমিরুল ইসলাম বলেন, পাসপোর্ট যাত্রী সানাউল্লাহ কাস্টমস থেকে বের হয়ে হওয়ার পর তাকে হাতে ব্যান্ডেজ দেখে সন্দেহ হয়। এরপর তাকে তল্লাশি করে ওই ব্যান্ডেজ এর মধ্যে থেকে ১৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় তার ল্যাগেজ থেকে জিন্স প্যান্ট লেহেঙ্গা, জুতা, স্যান্ডেল, গেঞ্জি, কসমেটিক্স, ব্রাসহ বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়। ওই পণ্যগুলো কাস্টমস হাউজ থেকে ট্যাক্স দিয়ে নেওয়ার জন্য ডিএম করে তাকে সাময়িক আটকপত্রের স্লিপ দেওয়া হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!