[ দেশজুড়ে ]
মেরিন ড্রাইভে মোটরসাইকেল আরোহী নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. সোহেল নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন আরো দুইজন। নিহত সোহেল টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
রোববার সন্ধ্যা ৭ টার দিকে মেরিন ড্রাইভ সডকের হাড়িয়া খালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল টেকনাফ পৌরসভার ৮ নম্বর ওয়র্ডের জামাল হোসেনের ছেলে। আহতরা হলেন একই এলাকার আবদুর রাজ্জাকের ছেলে সালাউদ্দিন (২১) অপরজন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মো. কালার ছেলে মো: সাইফুল (২৬)।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন। বাকি দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীর উল গীয়াস বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!