[ দেশজুড়ে ]
৩০ কেজি করে চাল পেলেন মনপুরার ৩২৫৮ জেলে
হাজির হাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৯টি ওয়ার্ডের সমুদ্রগামী জেলেদের মধ্যে এসব চাল বিতরণ করা হয়। ছবি: ডেইলি বাংলাদেশ
ভোলার মনপুরা উপজেলার হাজির হাটে ৩ হাজার ২৫৮ জন সমুদ্রগামী জেলেদের মাঝে স্বাস্থ্যবিধি মেনে ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কর্মসূচির ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে হাজির হাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৯টি ওয়ার্ডের সমুদ্রগামী জেলেদের মধ্যে এসব চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ইউএনও মো. শামীম মিঞা। চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন হাজির হাট ইউনিয়নের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন হাওলাদার, ট্যাগ অফিসার মো. হারুন অর রশিদ, মনপুরা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. ছালাহউদ্দিন, ইউপি সচিব মো. ইয়াজ উদ্দিন সিরানসহ আরো অনেকেই।
উল্লেখ্য, মানবিক সহায়তা কর্মসূচির আওতায় সারাদেশের জেলেদের জন্য চাল বরাদ্দ করেছে সরকার। মৎস্য আহরণ নিষিদ্ধকালে মাছ ধরা থেকে বিরত থাকা নিবন্ধিত জেলেদের জন্য এ বরাদ্দ দেওয়া হয়।
ডেইলি-বাংলাদেশ/জেএস/টিআরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!