ঢাকা,  বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মদপানে মরলেন যুবক, স্ত্রীর অভিযোগ পরিকল্পিত হত্যা

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৯, ৩০ মে ২০২১
মদপানে মরলেন যুবক, স্ত্রীর অভিযোগ পরিকল্পিত হত্যা
মৃত যুবকের স্বজনদের আহাজারি

সিরাজগঞ্জের তাড়াশে মদপানে শরিফুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার তালম ইউনিয়নের গোন্তা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত যুবক গোন্তা গ্রামের হাকিম ফকিরের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন তালম ইউপি চেয়ারম্যান আব্বাস-উজ-জামান। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার রাত ১১টার দিকে গোন্তাবাজারে একই গ্রামের তার বন্ধু আলতাফ আলীর ছেলে আব্দুল হান্নান, সরবেশ আলীর ছেলে নজরুল ইসলাম ও আলীমুদ্দির ছেলে দুদু মিয়ার সঙ্গে মদপান করেন। একপর্যায় মদপানের পরপরই শরিফুল গুরুতর অসুস্থ হয়ে পড়েন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বাজার থেকে বাড়ি নেয়া হয়। কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।

এদিকে মৃতের স্ত্রী ডলি খাতুন অভিযোগ করে বলেন, ওই তিন বন্ধুই তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন।

Advertisement

তাড়াশ থানার ওসি মো. ফজলে আশিক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আর আপাতত ইউডি মামলা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জেনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!