ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

দুগার্পুরে বাইপাস সড়ক নির্মাণ করবে জেলা প্রশাসন

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৭, ২০ মে ২০২১
দুগার্পুরে বাইপাস সড়ক নির্মাণ করবে জেলা প্রশাসন
দুর্গাপুরের সোমেশ্বরী নদীর ১ ও ২ নম্বর ঘাট পরিদর্শন করেন নেত্রকোনার জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান - ডেইলি বাংলাদেশ

নেত্রকোনার দুর্গাপুরে অচিরেই ভেজা বালু পরিবহন বন্ধ ও বাইপাস সড়ক নির্মাণ করা হবে। এ সংক্রান্ত পরিকল্পনা গ্রহণ করছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীর ১ ও ২ নম্বর ঘাট পরিদর্শন শেষে এ তথ্য জানান জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান।

তিনি বলেন, নদীর তীরবর্তী স্থান ও পৌর শহরের ভেতর দিয়ে বালু পরিবহনের কারণে শহরের প্রায় সব সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ অবস্থায় দীর্ঘদিন ধরে বাইপাস সড়ক নির্মাণের দাবি জানিয়ে আসছিল পৌরবাসী। তাদের দাবির পরিপ্রেক্ষিতে বালু পরিবহনে স্থায়ী ব্যবস্থায় বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা গ্রহণ করছে জেলা প্রশাসন।

এসময় উপস্থিত ছিলেন- দুর্গাপুর পৌরসভার মেয়র মো. আলাউদ্দিন, পাউবো নেত্রকোনার নির্বাহী প্রকৌশলী এম এল সৈকত, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নিবার্হী প্রকৌশলী বিশ্বজিৎ কুমার কুন্ডু, দুর্গাপুরের ইউএনও মোহাম্মদ রাজীব-উল-আহসান, সহকারী কমিশনার (ভূমি) রুয়েল সাংমা, উপজেলা প্রকৌশলী মো. আমিনুল ইসলাম মৃধা, পৌর প্রকৌশলী নওশাদ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এআর/টিআরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!