ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

শিমুলিয়ায় কর্মস্থলে ফিরতে থাকা যাত্রীর চাপ, বাড়তি ভাড়া নিয়ে ভোগান্তি

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৫, ১৭ মে ২০২১
শিমুলিয়ায় কর্মস্থলে ফিরতে থাকা যাত্রীর চাপ, বাড়তি ভাড়া নিয়ে ভোগান্তি
ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে দক্ষিণবঙ্গমুখী যাত্রীর চাপ নেই। তবে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরতে থাকা দক্ষিণবঙ্গের মানুষের ঢাকামুখী চাপ বেড়েছে। সোমবার সকাল থেকে বাংলাবাজার থেকে শিমুলিয়া ঘাটে আসা প্রতিটি ফেরিতে যাত্রীর চাপ লক্ষ্য করা গেছে।

মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে ফেরিতে চড়ে শিমুলিয়া ঘাটে আসছে হাজার হাজার মানুষ। গণপরিবহন বন্ধ থাকায় শিমুলিয়া ঘাটে এসে বিড়ম্বনার শিকার হচ্ছে যাত্রীরা। যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে হচ্ছে ভেঙে ভেঙে। এতে চরম ভোগান্তির পাশাপাশি গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়াও।

মাওয়া ট্রাফিক পুলিশের টিআই হিলাল উদ্দিন জানান, বাংলাবাজার ঘাট থেকে ফেরিগুলো যাত্রী ও পরিবহন নিয়ে নিয়মিত আসছে। ফেরিতে অনেক যাত্রী আসায় বোঝা যায় ওপারে যাত্রীর চাপ আছে। শিমুলিয়ায় এসে যাত্রীরা গাড়িতে চড়ে গন্তব্যে চলে যাচ্ছে। তাই শিমুলিয়া ঘাটে যাত্রী চাপ বোঝা যায় না। বলা যায় দক্ষিণবঙ্গমুখী যাত্রীর চাপ কমছে। 

তিনি আরো বলেন, শিমুলিয়ায় পারাপারের অপেক্ষায় কোন গাড়ি নেই। সব গাড়ি রানিং রয়েছে। ঘাটে গাড়ি আসছে, ফেরিতে করে চলে যাচ্ছে। এ মুহূর্তে ঘাটে ১৭টি ফেরি চলছে।

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!