[ দেশজুড়ে ]
চট্টগ্রামে ভাইয়ের হাতে ভাই খুন
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল -ফাইল ছবি
চট্টগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে ভাইয়ের ছুরিকাঘাতে আরেক ভাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে নগরীর পাহাড়তলী থানার সাগরিকা রোডের আবদুল মোনাফের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মো. কাউছার ওই এলাকার মো. জমির আহমেদের ছেলে।
নিহতের ভাই মাঈন উদ্দীন বলেন, জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে আমার বড় ভাইকে মারধর করেন সৎভাই সাজ্জাদ ও সৈকতসহ আরো কয়েকজন। একপর্যায়ে তারা তাকে গলায় ছুরিকাঘাত করেন। পরে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়।
.png)
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, রাত সাড়ে ১১টার দিকে ছুরিকাঘাতে আহত ওই ব্যক্তিকে হাসপাতালের জরুরি বিভাগে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
পাহাড়তলী থানার এসআই ধীমান বলেন, ঘটনাটি শুনেছি। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!