ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

‘অনলাইন জুয়া’ খেলা নিয়ে সংঘর্ষ, নারী-পুরুষসহ আহত ৫

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৭:২৬, ২৬ এপ্রিল ২০২১
‘অনলাইন জুয়া’ খেলা নিয়ে সংঘর্ষ, নারী-পুরুষসহ আহত ৫
কর্ণফুলী থানা, চট্টগ্রাম

চট্টগ্রামের কর্ণফুলীতে ‘অনলাইন জুয়া’ খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারী-পুরুষসহ পাঁচজন আহত হয়েছেন। রোববার রাতে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের মাইজ্যা ফকির এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মাইজ্যা ফকির এলাকার বাহাদুর, আবদুল হামিদ, মো. হারুন, পেয়ার আহমদ ও ফাতেমা বেগম।

স্থানীয়রা জানায়, রোববার সন্ধ্যায় জুয়া খেলা বন্ধ করা নিয়ে রুবেল ও হারুনের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ। এতে পাঁচজন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, রাতে কর্ণফুলীতে মারামারির ঘটনায় আহত দুজনকে হাসপাতালে আনা হয়। তারা সার্জারি ওয়ার্ডে ভর্তি রয়েছেন।

কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। দোষীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!