[ দেশজুড়ে ]
প্রতিবেশীর কবর খুঁড়তে গিয়ে লাশ হলেন নিজেই
মরদেহ (ফাইল ছবি)
সিরাজগঞ্জের শাহজাদপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। শাহজাদপুর এনায়েতপুর আঞ্চলিক রোডের পরিদপাঙ্গাসী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আক্তার মোল্লা উপজেলার হাবিবুল্লাহ নগড় ইউপির পরিদপাঙ্গাসী গ্রামের আলমাছ মোল্লার ছেলে।
স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যায় আক্তার মোল্লা আটোরিকশা যোগে প্রতিবেশীর কবর খুঁড়তে যাওয়ার সময় পরিদপাঙ্গাসী বাজার এলাকায় শাহজাদপুরগামী একটি কাভার্ডভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ সময় আক্তার মোল্লা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।
শাহজাদপুর থানার এসআই তাহের জানান, কোনো অভিযোগ না থাকায় তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া কাভার্ডভ্যান থানায় হেফাজতে নেয়া হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!