ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

 কোম্পানীগঞ্জে রাতের আধাঁরে পুড়ল একটি ঘরসহ ৫ অটোরিকশা

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৩, ২৫ ফেব্রুয়ারি ২০২১
 কোম্পানীগঞ্জে রাতের আধাঁরে পুড়ল একটি ঘরসহ ৫ অটোরিকশা
কোম্পানীগঞ্জে আগুনে পাঁচটি ব্যাটারি চালিত অটোরিকশা ও বসতবাড়ির একটি ঘর পুড়ে গেছে।

নোয়াখালীর কোম্পানীগঞ্জে রাতের আধাঁরে আগুনে পাঁচটি ব্যাটারি চালিত অটোরিকশা ও বসতবাড়ির একটি ঘর পুড়ে গেছে।

বুধবার রাত ২টার দিকে উপজেলার চরপার্বতী ইউপির সুকানির টেক এলাকায় এই ঘটনা ঘটে। সংঘটিত এই আগুন লাগার ঘটনায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগীর পরিবার।

স্থানীয় বাসিন্দা জাহিদুল ইসলাম জানান, ব্যটারি চালিত অটোরিকশায় চার্জ দেয়ার সময় বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন ধরে যায়। পরে স্থানীয় এলাকাবাসী রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মোহাম্মদ রায়হান ভূঁইয়া জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়েছি। ফায়ার সার্ভিস সদস্যরা যাওয়ার আগেই সব পুড়ে যায়। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!