ঢাকা,  মঙ্গলবার   ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

মধুটিলা ইকোপার্কের ২২৩ ধাপ সিঁড়ি থেকে পড়ে একজন নিহত

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৪, ২৩ ফেব্রুয়ারি ২০২১
মধুটিলা ইকোপার্কের ২২৩ ধাপ সিঁড়ি থেকে পড়ে একজন নিহত
মধুটিলা ইকোপার্কের সিঁড়ি

শেরপুরের নালিতাবাড়ীর পর্যটনকেন্দ্র মধুটিলা ইকোপার্কের ২২৩ ধাপ সিঁড়ির উপর থেকে পড়ে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত দুলু পাগলা ওই উপজেলার নন্নী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের জোরান আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুলু মিয়া কয়েক বছর ধরে মানসিক ভারসাম্যহীন। তিনি উদ্দেশ্যহীনভাবে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন। মঙ্গলবার দুপুরে দুলু মিয়া মধুটিলা ইকোপার্কের ২২৩ ধাপ সিঁড়ি বেয়ে উঁচু পাহাড়ে উঠতে গিয়ে হঠাৎ পা পিছলে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বন বিভাগের মধুটিলা ফরেষ্ট রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম জানান, দুলু মিয়া মাঝেমধ্যেই পার্কে ঘুরতে আসতেন। তার মৃত্যুর খবর পেয়ে পুলিশকে জানানো হয়েছে।

নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ বাদল জানান, নিহত ব্যক্তি অসুস্থ ছিলেন। তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!