ঢাকা,  শনিবার   ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫১, ১৮ ফেব্রুয়ারি ২০২১
মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০
পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে পুলিশ

মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে ককটেল বিস্ফোরণ ও বাড়িঘর ভাঙচুরেরও খবর পাওয়া গেছে। ককটেল বিস্ফোরণে ১০ জন আহত হয়েছে। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

বুধবার রাতে মোল্লাকান্দি ইউপির রাজারচর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হামলার ঘটনায় ওই গ্রামের হারুন ঢালী, জহিরুল ইসলাম বেপারী, ইব্রাহীম বেপারী, সবুজ মোল্লা, আওলাদ মাদবর, জিন্নাত আলীসহ কমপক্ষে ১০ জন আহত হয়। পাশাপাশি ককটেলের আঘাতে দুইটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

মোল্লাকান্দি ইউপি চেয়ারম্যান মহসিন হক কল্পনা ও সাবেক ইউপি চেয়ারম্যান রিপন পাটোয়ারীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পূর্বশত্রুতার জের ধরে বুধবার রাতে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় রিপন পাটোয়ারী গ্রুপের জুয়েল শিকদারের নেতৃত্বে শনি হালদার, মতি বেপারি, বাবুল ঢালী, মামুন হালদার ও রাসেল হালদারসহ ৬০ থেকে ৭০ জনের একটি গ্রুপ বর্তমান চেয়ারম্যান মহসিন হক কল্পনার কর্মীসমর্থকদের ওপর হামলা চালায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটে।

এ বিষয়ে সদর থানার ওসি (অপারেশন) শেখ আবু হানিফ বলেন, রাতে ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এখন পরিস্তিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!