[ দেশজুড়ে ]
মেশিন ঘরে জুয়ার আসর, ধরা খেলেন ৮ জন
আটক আটজন
বগুড়ার ধুনটে জুয়ার আসর থেকে আটজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে, সোমবার রাতে উপজেলার যুগিগাঁতী গ্রামে জুয়ার আসর থেকে ওই আটজনকে আটক করা হয়।
আটকরা হলেন- উপজেলার যুগিগাঁতী গ্রামের বানিয়া বক্স, মুঞ্জুরুল ইসলাম, হিজুলী গ্রামের জাবেদ হারুন মিয়া, শেরপুর উপজেলার সুঘাট গ্রামের রফিকুল ইসলাম, মাহবুবুর রহমান, নুরুল ইসলাম, নজরুল ইসলাম ও এন্তাজ আলী।
ধুনট থানার এসআই রিপন জানান, যুগিগাঁতী গ্রামের একটি সেচ মেশিন ঘরে জুয়ার আসর বসানো হয়েছিল। এমন সংবাদে সোমবার রাতে সেখানে অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিন সেট তাস ও ১২ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!