[ দেশজুড়ে ]
চায়ের দোকানে ঢুকে পড়ল ট্রাক
দুর্ঘটনা কবলিত ট্রাক
ঝিনাইদহের কালীগঞ্জে পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়েছে দ্রুতগতির একটি ট্রাক। এতে দোকানিসহ তিনজন আহত হয়েছেন।
শুক্রবার সকালে শহরের হকচিড়া মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন– উপজেলার তালসার গ্রামের নুরচান মণ্ডলের ছেলে সাবজাল হোসেন, দামুদারপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক ও দয়াপুর গ্রামের আইয়ুব হোসেনের ছেলে টুটুল হোসেন। এর মধ্যে আব্দুর রাজ্জাক চা দোকানি।
কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও ডিফেন্স সার্ভিসের স্টেশন অফিসার মামুনুর রশিদ জানান, ঝিনাইদহ থেকে একটি ট্রাক যশোরের দিকে যাচ্ছিল। কালীগঞ্জ শহরের হকচিড়া মিল এলাকায় পৌঁছালে এক পথচারীকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি চায়ের দোকানে ঢুকে পড়ে ট্রাকটি। এ সময় দোকানের মালিক আব্দুর রাজ্জাকসহ তিনজন আহত হন। আহতদের যশোরে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!