ঢাকা,  বুধবার   ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রীকে রড দিয়ে পিটিয়ে হত্যায় স্বামীর যাবজ্জীবন

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৬, ৭ ফেব্রুয়ারি ২০২১
স্ত্রীকে রড দিয়ে পিটিয়ে হত্যায় স্বামীর যাবজ্জীবন
ফাইল ছবি

জামালপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী হারুনকে যাবজ্জীবন কারাদণ্ডসহ আরও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। রোববার দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খান এ আদেশ দেন। এ মামলার আরও তিন আসামিকে খালাস দেয়া হয়।

রাষ্ট্রপক্ষের কৌসুলী নির্মল কান্তি ভদ্র জানান, সরিষাবাড়ী উপজেলার করগ্রাম পশ্চিমপাড়া এলাকার ওয়াদুদ মণ্ডলের ছেলে হারুনের সঙ্গে তার স্ত্রী মাহমুদা বেগমের মধ্যে হাওলাতি টাকা পরিশোধ নিয়ে কলহ চলছিল। টাকা পরিশোধে আস্বীকৃতির কারণে ২০১২ সালের ১১ জুলাই সকালে নিজ বাড়িতে কথা কাটাকাটির একপর্যায়ে স্বামী হারুন ও তার দুই বোন রিজু বেগম, রাজিয়া বেগম এবং বাবা ওয়াদুদ মণ্ডল মাহমুদা বেগমকে মারধর করেন। স্বামী গলা চেপে ধরে ও অন্য আসামিরা বাঁশ ও লোহার রড দিয়ে পিটিয়ে মাহামুদাকে হত্যার পর মরদেহ গুম করার চেষ্টা করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহত মাহমুদা বেগমের বাবা খলিলুর রহমান বাদী হয়ে ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় ২১ সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে স্ত্রী হত্যার দায়ে স্বামী হারুনকে যাবজ্জীবন করাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন।

Advertisement

তিনি আরও বলেন, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি হারুন পলাতক রয়েছেন। এছাড়াও অপরাধ প্রমাণিত না হওয়ায় আসামির দুই বোন ও বাবাকে বেকসুর খালাস দেয় আদালত।

আদালতে আসামিপক্ষের কৌসুলী ছিলেন অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ ও অ্যাডভোকেট মোজাম্মেল হক।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!