ঢাকা,  মঙ্গলবার   ০৩ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

জগন্নাথপুরে দ্বিতীয় স্ত্রীর লাঠির আঘাতে স্বামী খুন

সুনামগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: ১৫:০৩, ৬ ফেব্রুয়ারি ২০২১
জগন্নাথপুরে দ্বিতীয় স্ত্রীর লাঠির আঘাতে স্বামী খুন
ছবি: ডেইলি বাংলাদেশ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীর লাঠির আঘাতে স্বামী খুন। 

নিহতের নাম মো. আলেক মিয়া। তিনি উপজেলার পাইলগাওঁ ইউনিয়নের আমিনপুর গ্রামের মাছিম উল্ল্যাহর ছেলে। 

জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, আলেক মিয়া পেশায় দিনমুজুর। তার প্রথম স্ত্রীর ঘরে তিন মেয়ে ও দুই ছেলে রয়েছে। দ্বিতীয় স্ত্রীর ঘরে কোনো সন্তান নেই। তিনি থাকতেন দ্বিতীয় স্ত্রীর সঙ্গেই। শনিবার সকালে ঘুম থেকে উঠার পর দুজনের ঝগড়া হয়। এক পর্যায়ে দ্বিতীয় স্ত্রী লাঠি দিয়ে আলেক মিয়ার মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এই সুযোগে ঘাতক স্ত্রী পালিয়ে যায়। তবে তাৎক্ষনিক স্ত্রীর নাম পরিচয় জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। স্ত্রীকে আটকের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!