ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

জোড়া খুনের মামলা নিয়ে ঈদগাঁও থানার যাত্রা শুরু

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৬, ২২ জানুয়ারি ২০২১
জোড়া খুনের মামলা নিয়ে ঈদগাঁও থানার যাত্রা শুরু
ঈদগাঁও থানা

কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ এলাকায় জমির বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনার ৩ দিন পর থানায় মামলা দায়ের হয়েছে।

শুক্রবার সকালে ওই ঘটনায় নিহত রাশেদার স্বামী ও জান্নাতুল ফেরদৌসের পিতা আজিজুল হক বাদী হয়ে অভিযুক্ত আবুল কালামসহ ৪ জনকে আসামি করে ঈদগাঁও থানায় এ মামলা (নং ০১) দায়ের করেন। মামলার অপর আসামিরা হলেন, আবুল কালামের ভাই আবু তাহের ও তাদের দুইজনের দুই স্ত্রী মনোয়ারা ও হামিদা।

ঈদগাঁও থানার ওসি আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের সঠিক নাম-ঠিকানার কারণে বাদীপক্ষ মামলা দায়ের করতে বিলম্ব করে। 

এটি সদ্য প্রতিষ্ঠিত ঈদগাঁও থানার প্রথম মামলা। মামলায় এ পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। আসামিদের আটকে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

এর আগে মঙ্গলবার ১৯ জানুয়ারি রাতে কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের রাবারড্যাম চরপাড়া এলাকায় জমি বিরোধের জের ধরে মা-মেয়েকে কুপিরে হত্যা করা হয়। এ সময় নিহত হন ওই এলাকার আজিজুল হক বাবুর্চির স্ত্রী রাশেদা বেগম। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!