ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চট্টগ্রামে জোড়া খুন, ৬ জনের যাবজ্জীবন

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৪৫, ১৬ ডিসেম্বর ২০২০
চট্টগ্রামে জোড়া খুন, ৬ জনের যাবজ্জীবন
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামে জোড়া খুনের একটি মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই রায়ে প্রত্যেককে দেয়া হয়েছে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড। এছাড়া অন্য একটি ধারায় তাদের আরো পাঁচ বছর করে কারাদণ্ড ও অনাদায়ে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়।

মঙ্গলবার অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদাউস চৌধুরীর আদালত এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বাহার উদ্দিন, বাচা মিয়া, খোরশেদ আলম, মো. মনির, মো. বেলাল ও গোলাম মওলা বাবুল।

ওই আদালতে দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপক্ষের আইনজীবী এসএম ফারুক বলেন, জোড়া খুনের দায়ে ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছে আদালত। এছাড়া ২০১ ধারায় তাদের আরো পাঁচ বছর করে কারাদণ্ড ও অনাদায়ে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়।

২০১৪ সালের ৪ মে পতিতাবৃত্তির জন্য নগরীর সদরঘাট এলাকায় বাহার উদ্দিনের মালিকানাধীন হোটেল আকাশে মায়া নামে এক নারীকে নিয়ে যান হাবিব। সেখানে পূর্বপরিকল্পিতভাবে হাবিব ও মায়াকে খুন করেন বাহারসহ কয়েকজন। খুনের পর দুইজনের মরদেহ নগরীর কোতোয়ালি থানার সিআরবি ও জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকায় নিয়ে ফেলে দেন তারা। পরে এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের হয়।

মামলাটির তদন্ত শেষে ২০১৫ সালের আগস্টে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এরপর ২০১৬ সালের ৪ অক্টোবর আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!