ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রাজৈরে জোড়া খুন, ৮১ জনের জামিন 

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৭, ১১ ফেব্রুয়ারি ২০২০
রাজৈরে জোড়া খুন, ৮১ জনের জামিন 
ছবি : ডেইলি বাংলাদেশ

মাদারীপুরের রাজৈরের জোড়া খুনের মামলায় ৮১ জনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার তাদের জামিন দেয়া হয়।

উপজেলার হরিদাসদী- মহেন্দ্রদী ইউপির উত্তর হোসেনপুর গ্রামে আধিপত্য বিস্তার ও শত্রুতার জেরে দুইপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে জোড়া খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় রাজৈর থানায় ৮৪ জনের নাম উল্লেখ একটি মমলা করা হয়। 

সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার হোসেনপুর গ্রামে জামিন পাওয়া ৮১ আসামি  ও তার পরিবার বাড়ি ফিতে শুরু করেছে। আইনাল শেখের বাড়ির প্রায় ১০টি ঘরে বড় ধরনের কোনো মালামাল নেই। উত্তর হোসেনপুর গ্রামের আইনাল শেখ, সরাজ খালাসী, নুর হোসেন মুন্সী, চাঁনপট্টি গ্রামের দেলোয়ার মুন্সী, সত্যবতী গ্রামের আবুল ঘরামী, গোলাম সৃষ্টি মাতুব্বরসহ অর্ধশতাধিক বাড়িতে ভাঙচুর ও লুটপাট করেছে সুবিধাভোগীরা।

এ ব্যাপারে আইনাল শেখ বলেন, আমি গত ইউপি নির্বাচনে নৌকা নিয়ে নির্বাচন করেছিলা সে শত্রুতার জেরে আমাদের আসামি করা হয়েছে। হাইকোর্ট ৮১ জন আসামিকে জামিন দিয়েছে। জমিনের পর বাড়ি এসে দেখি আমাদের ঘরের জানালা দরজাগুলো পর্যন্ত খুলে নিয়ে গেছে।

এ সংঘর্ষে উত্তর হোসেনপুর গ্রামের মজিদ মুন্সীর ছেলে বাবুল মুন্সী গত ১০ জানুয়ারি শুক্রবার দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 

এছাড়া একই এলাকার রজব আলী খালাসির ছেলে জুলফিকার খালাসি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত ১টার দিকে মারা যায়। 

এ ঘটনায় ৮৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০-২৫ জনের নামে একটি হত্যা মামলা হয়েছে। 

এ ঘটনায় আরিফ খালাসি নামে হত্যা মামলার এক আসামিকে ঢাকার নবীনগর থেকে গ্রেফতার করেছে পুলিশ। 

এএসপি (সার্কেল) আবির হাসান জানান, হত্যা মামলার ৮১ আসামিকে হাইকোর্ট তিন সপ্তাহের জন্য জামিন দিয়েছেন। মামলাটি সিআইডি তদন্ত করছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!