[ দেশজুড়ে ]
জামালপুরে জোড়া খুনের মামলায় ভাই-বোন গ্রেফতার
গ্রেফতার রেজাউল করিম ওরফে কালু
জামালপুরের দেওয়ানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে জোড়া খুনের মামলায় ভাই-বোনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলেন- রেজাউল করিম ওরফে কালু, তার বোন স্মৃতি আক্তার।
মঙ্গলবার ভোরে দিনাজপুরের ঘোড়াঘাট ও কুড়িগ্রামের ঢুষমারি থেকে তাদের গ্রেফতার করা হয়।
দেওয়ানগঞ্জ থানার ওসি এমএম ময়নুল ইসলাম জানান, শুক্রবার দেওয়ানগঞ্জের চর আমখাওয়া ইউপির সানন্দবাড়ী লম্বাপাড়া বাসস্ট্যান্ডে জমি সংক্রান্ত বিরোধের জেরে হারান আলীর দুই ছেলে আবদুল জলিল ও মো. ইউসুফকে হত্যা করে সাবেক ইউপি সদস্য জাকির হোসেনের লোকজন। ওই ঘটনায় পরদিন রাতে নিহতের ভাই জয়নাল আবেদীনের মামলায় ভাই-বোনকে গ্রেফতার করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!