[ দেশজুড়ে ]
চট্টগ্রামে জোড়া খুনের আসামি গ্রেফতার
গ্রেফতার অজিত বিশ্বাস
চট্টগ্রামের বোয়ালখালীতে জোড়া খুন মামলার এক আসামিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তার নাম অজিত বিশ্বাস।
মঙ্গলবার রাতে উপজেলার ধোরলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
জেলা ডিবি পুলিশের ওসি বদরুল কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধোরলা গ্রামে অভিযান চালিয়ে অজিতকে গ্রেফতার করা হয়। তিনি এ মামলায় আগেও গ্রেফতার হয়ে উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। কিন্তু নিম্ন আদালতে হাজির হননি।
২০১৩ সালের ২৪ জুন নগরীর সিআরবি এলাকায় রেলওয়ে কাজের দরপত্র নিয়ে দুই পক্ষের গোলাগুলিতে সাজু পালিত ও শিশু আরমান নিহত হন।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!